ডোমারে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মনিবুর রহমান মনিরকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে মনির পুলিশের কাছে স্বীকার করে নিজেই পরিকল্পনা করে স্ত্রীকে হত্যা করে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিল। এ ঘটনায় মেয়ের বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলা করেছেন।