সুরমা গেইটে যাত্রীছাউনি প্রয়োজন

আপডেট : ২৩ অক্টোবর ২০১৩, ২১:৫০
সিলেট শহরতলীর খাদিমপাড়ার সুরমা গেইট চৌরাস্তাটি একটি ব্যস্ততম এলাকা। সুরমা গেইটের পার্শ্ববর্তী এলাকায় রয়েছে বিভিন্ন এনজিও ও ফ্যাক্টরী। সিলেট শহরে এবং বটেশর জাফলং যেতে হলে লোকজনকে সুরমা গেইট চৌরাস্তা পয়েন্টে দাঁড়িয়ে যানবাহনের জন্য অপেক্ষা করতে হয়। তাই সুরমা গেইটে একটি যাত্রী ছাউনি প্রয়োজন। সম্প্রতি সুরমা গেইটের পার্শ্ববর্তী দাশপাড়া বাজারে একটি দৃষ্টিন্দন যাত্রী ছাউনি নির্মিত হয়েছে। যা ঐ এলাকার লোকজনের অনেক উপকারে আসছে। তাই সুরমা গেইট চৌরাস্তা পয়েন্টে একটি যাত্রী ছাউনি নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্পন্সর করতে স্থানীয় এনজিও সংস্থা, সিরামিক ইট ফ্যাক্টরী ও মোবাইল কোম্পানিকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মো. তৈয়ব নূর, দলইপাড়া খাদিমনগর, সিলেট