মহেশপুরে ভারতীয় ফেনসিডিল উদ্ধার

আপডেট : ১৯ মে ২০১৯, ২১:৪৭

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুর খোসালপুর সীমান্ত থেকে ৮৪ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে মহেশপুর থানা পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেপার বিলপাড়া থেকে বস্তাভর্তি ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। এ ব্যাপারে মহেশপুর থানায় মাদক আইনে তিনজনকে পলাতক দেখিয়ে মামলা হয়েছে।

ওসি রাশেদুল আলমের নির্দেশে এএসআই রাসেল ও এএসআই ইসমাইল হোসেন অভিযান চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করে।