উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সলঙ্গা থানা পুলিশ রবিবার সকালে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুলে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। লাশের পরিচয় জানা যায়নি।
সলঙ্গা থানার ডিউটি অফিসার মতিউর রহমান জানান, লাশটি পুরুষের। আনুমানিক বয়স হবে ৪০ থেকে ৪২ বছর। তার পড়নে কালো রঙের প্যান্ট ছিল। মৃত ব্যক্তির শরীরে কোনো ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি।
পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলা হয়েছে।
