ব্রুনাইয়ে শরীয়াহ আইন চালু হচ্ছে

আপডেট : ২৩ অক্টোবর ২০১৩, ২২:৪২
ব্রুনাইয়ে ইসলামী শরীয়াহ আইন চালু হচ্ছে। দেশটির সুলতান কঠোর ইসলামী আইন প্রবর্তন করেন। মঙ্গলবার তিনি শরীয়াহ আইন চালুর ঘোষণা দেন। খবর গ্লোবাল টাইমসের। তেল সমৃদ্ধ দেশটির সুলতান হাসানাল বোলকিয়াহ নতুন শরীয়াহ্? পেনাল কোডের আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়া এ আইনগুলো ৬ মাসের মধ্যে কার্যকর করা হবে। নতুন আইন কার্যকর হলে ব্যাভিচারের জন্য পাথর বর্ষণ করে হত্যা, চুরির জন্য অঙ্গচ্ছেদ এবং গর্ভপাত ও মদ্যপানের জন্য বেত্রাঘাতের বিধান চালু হবে। তবে আইনগুলো শুধু মুসলমানদের জন্য কার্যকর হবে। সুলতান (৬৭) বলেন, এ আইন পাসের মাধ্যমে আল্লাহ্?র প্রতি আমাদের কর্তব্য সম্পন্ন হচ্ছে। সুলতানের পরিবার ৬ শতক ধরে ব্রুনাই শাসন করে আসছেন। ব্রুনাইয়ের জনসংখ্যা চার লাখের বেশি। ১৯৯৬ সালে শরীয়াহ্? আইন অনুযায়ী শাস্তির বিধান প্রণয়নের ঘোষণা দেন সুলতান হাসানাল। দেশটির দক্ষিণ-পূর্ব মুসলিম প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার তুলনায় দেশটির আইন অনেক কঠোর।