চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও ইফতার অনুষ্ঠিত

আপডেট : ১৯ মে ২০১৯, ২১:৪৮

 রাউজান (চট্টগ্রাম) সংবাদদতা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা এবং ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গত রবিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে আয়োজিত ওই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। চুয়েট স্টাফ অ্যাসাসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী ও স্টাফ ওয়েলফেয়ার কমিটির সভাপতি অধ্যাপক ড. জামাল উদ্দিন আহম্মদ। স্টাফ অ্যাসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক মো. আব্দুর আল হান্নানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. মাসুদ হোসেন রুবেল।