কোনো এক বছরে সবচেয়ে বেশি দিন বৃষ্টিপাতের হিসেবে বিশ্বের সবচেয়ে আর্দ্র স্থান হলো হাওয়াই এর মাউন্ড ওয়াই এলে এলে। সমুদ্র সমতল থেকে প্রায় ৫,১৪৮ ফুট উঁচুতে অবস্থিত এই পাহাড়টিতে বছরে গড়পরতা প্রায় ৩৫০ দিনই বৃষ্টিপাত হয়। অন্যদিকে সমতলের সবচেয়ে আদ্র স্থান হলো অস্ট্রেলিয়ার তাসমানিয়া প্রদেশের ওয়ারাতাহ যেখানে প্রতি বছর গড়ে প্রায় ৩১৪দিন বৃষ্টিপাত হয়।
২৪ ঘন্টা সময়ের মাঝে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ডটি হলো ভারত মহাসাগরের রিউইনিয়ন দ্বীপপুঞ্জের ছোট্ট শহর সিলাওসে ১,৮৫০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ডটি। ১৯৫২ সালের ১৫ থেকে ১৬ মার্চে মোট ২৪ ঘন্টা সময়ে এই বৃষ্টিপাত হয়েছিল।
প্রতি বছর গোটা বিশ্বে যে পরিমাণ বৃষ্টিপাত হয় তার সম্মিলিত পরিমাণ প্রায় ৫০০০ মিলিয়ন মিলিয়ন টন।
বৃষ্টির পর আকাশে দেখা দেওয়া রংধনুগুলো গড়পরতা মাত্র কয়েক মিনিট স্থায়ী হলেও ১৯৯৪ সালের ১৪ মার্চ ব্রিটেনের ইয়র্কশায়ারের ওয়েদারবি শহরের আকাশে একটি রংধনু রেকর্ড ৬ ঘণ্টা পর্যন্ত দৃশ্যমান ছিল।
বিশ্বের সবচেয়ে শুস্ক স্থান হলো সুদানের ওয়াদি হালফা শহর যেখানে বছড়ে গড়ে ২.৫ মিলিমিটারেরও কম বৃষ্টিপাত হয়।
