পুনর্নির্মিত বৌদ্ধ বিহার পরিদর্শন ভারতীয় বিচারপতির

আপডেট : ২৪ অক্টোবর ২০১৩, ২০:৫৫
জেলার রামুতে পুনর্নির্মিত বৌদ্ধ বিহারগুলো পরিদর্শন করেছেন ভারতীয় বিচারপতি প্রতাপ দে। সপরিবারে তিনি বুধবার সহিংসতার পর পুনর্নির্মিত বৌদ্ধ বিহারগুলো পরিদর্শন করেন। তার সাথে ছিলেন, বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের আপিল বোর্ডের সচিব মো. আবু তালেব, ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান ও রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন। তিনি রামু কেন্দ্রীয় সীমা বিহার, শ্রীকুল মৈত্রী বিহার, উ. মংরি লালচিং বৌদ্ধ বিহার, সাদাচিং, অপর্ণ চরণ বিহার ও উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি রামু কেন্দ্রীয় সীমা বিহারের সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া, মৈত্রী বিহারের সাধারণ সম্পাদক মাস্টার সুগত রঞ্জন বড়ুয়া, প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক দর্পণ বড়ুয়া, শিল্পী পুলক বড়ুয়াসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের প্রতিনিধি ও বিহার অধ্যক্ষের সাথে কুশল বিনিময় করেন।