মাধবপুরে অটোরিকশা পিক-আপ সংঘর্ষ আহত ৫

আপডেট : ১৯ মে ২০১৯, ২১:৫০

 মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা

ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির নিকট অটোরিকশা (সিএনজি) ও পিক-আপ ভ্যানের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় লিটন (২২), বিধান (২৫), ললিত কুমার (৩৫), মহেশ্বরীকে (৩২) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় অটোরিকশাচালক আসমত আলীকে (৩৮) সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পিক-আপ ভ্যানের চালক আব্দুল কাইয়ূমকে (২২) তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশ আটক করেছে।