উখিয়ায় যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৯ মে ২০১৯, ২১:৫০

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা 

মো. জাহান (১৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে উখিয়ার পুলিশ।  রবিবার ভোরে এ ঘটনাটি ঘটে। সে উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া তুলাতলি গ্রামের রফিক উদ্দিনের ছেলে।  পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করেছে। উখিয়ার থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।