বড়াইগ্রামে ৪৫টি দোকান ভস্মীভূত

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ২০:২৭
উপজেলার বনপাড়া বাজারের চুড়িমালা ও মনোহরী মার্কেটের অর্ধশতাধিক দোকানে অগ্নিকাণ্ডে প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বড়াইগ্রাম উপজেলার ফায়ার স্টেশন না থাকায় পার্শ্ববর্তী তিন উপজেলার ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকালে উপজেলার বনপাড়া বাজারের চুড়িমালা ও মনোহরী মার্কেটের হাবিবুর রহমান নামের একজনের দোকানে বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে এবং তা কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ ঘটনায় ঐ মার্কেটের ৩টি জুতা-স্যান্ডেলের, ৩টি চালের ও ৩৭টি কসমেটিক্সের দোকানসহ অন্তত ৪৫টি দোকান ও মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।