চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ২০:৫১
স্কুল ছাত্র রামিম (১০) জটিল রোগ থ্যালাসেমিয়ায় আক্রান্ত। প্রতি মাসে এক থেকে দুইবার রামিমকে রক্ত দিতে হয়। আর প্রতি মাসে প্রায় ২০ হাজার টাকার ঔষধ ও অন্যান্য জিনিসের প্রয়োজন হয়। রামিমের বাবা দরিদ্র কৃষক আবুল কাশেমের পক্ষে সন্তানের চিকিত্সা ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে। ছেলের চিকিত্সার্থে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা:আবুল কাশেম চলতি হিসাব নম্বর-১১৯০২, অগ্রণী ব্যাংক, নগর কান্দা শাখা ফরিদপুর। মোবাইল নম্বর-০১৭৪১০৯৩৫০৫।