রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

আপডেট : ২৫ অক্টোবর ২০১৩, ২০:৫২
রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ এসএম মোকছেদ আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব বেলায়েত হোসেন তালুকদার স্বাক্ষরিত এক চিঠিতে এ বরখাস্তের আদেশ দেয়া হয়েছে। ২২ অক্টোবর থেকে এই আদেশ কার্যকর করার নির্দেশ দেয়া হয়।