উখিয়ায় পাহাড়ি বনভূমি কেটে প্রবাসীর দালান

আপডেট : ২৬ অক্টোবর ২০১৩, ২২:০৫
উখিয়া বনরেঞ্জ অফিসের মাত্র একশত গজ দূরত্বে বনভূমির পাহাড় কেটে দালান নির্মাণ করছে প্রবাসীর স্ত্রী। স্থানীয় এক প্রভাবশালী ইউ,পি, সদস্যের ছত্রচ্ছায়ায় ও বিট কর্মকর্তা প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে যানবাহন চলাচলের রাস্তা দখল করে ও পাহাড় কেটে দালান নির্মাণ করার ঘটনা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। রেঞ্জ কর্মকর্তা বলছেন, দালান নির্মাণের বিষয়টি অবগত হওয়ার পরে বিট কর্মকর্তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছিল। নাম প্রকাশ না করার শর্তে একাধিক লোকজন জানান, ফলিয়াপাড়া গ্রামের এক প্রবাসীর স্ত্রী স্থানীয় বিট কর্মকর্তা খান মনিরুজ্জামানকে মোটা অংকের টাকায় ম্যানেজ করে দালান নির্মাণ অব্যাহত রেখেছে। বিট কর্মকর্তা মনিরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, দালানটির নির্মাণ কাজ স্থগিত করে দেয়া হলেও স্থানীয় একজন ইউ,পি, সদস্যর ইন্দনে তারা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।