একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ, কেন্দ্রীয় বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক সাবেক সাংসদ এম. জহিরউদ্দিন স্বপনসহ ৫ জন মনোয়নপত্র দাখিল করেছেন।
বিএনপি অপর মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, জাকের পার্টির জেলা মো. বাদশা মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মেহেদী হাসান রাসেলও মনোনয়নপত্র দাখিল করেছেন।
সহকারি রিটানিং অফিসার গৌরনদী ও আগৈলঝাড়া ইউএনও’র কাছে ৪ প্রার্থী এবং রিটানিং অফিসার জেলা প্রশাসকের কাছে একজন মনোনয়নপত্র জমা দেন।
বুধবার সকাল ১১টার দিকে সহকারী রিটানিং অফিসার গৌরনদীর ইউএনও খালেদা নাছরিনের কাছে হাসানাতের পক্ষে নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন অগ্রণী ও জনতা ব্যাংকের সাবেক পবিচালক কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার।
অপরদিকে বিএনপির এম জহির উদ্দিন স্বপন রিটানিং অফিসার জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ইত্তেফাক/কেআই
