এক পুলিশ সদস্য একটি দোকানে গিয়েছিলেন কাঠবিড়ালীর উত্পাত থেকে কর্মকর্তা এবং ক্রেতাদের রক্ষা করতে। কিন্তু উল্টো বিপদ হলো তার। নিজের চাকরিই খোয়াতে হলো! এঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে।
মাউন্টেইন সিটির পুলিশ কর্মকর্তা জোদি পুটনাম জানান, তিনি জানতে পারেন ডলার জেনারেল নামের একটি দোকানে একটি কাঠবিড়ালী উত্পাত করছে। খবর পেয়ে তিনি দোকানে যান। প্রথমদিকে কাঠবিড়ালীটিকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু কাজ হয়নি। এরপর ফাঁকা গুলি ছুড়েন। তাতেও কাজ হয়নি। এরপর তিনি পিপার স্প্রে করেন। এসময় দোকানে অনেক ক্রেতা উপস্থিত ছিলেন। পিপার স্প্রে করার কারনে সবাই কাঁশতে কাঁশতে সবাই বাইরে চলে আসেন। অনেকেই সমস্যার সম্মুখীন হন। এ খবর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যায়। অনুমতি ছাড়া অস্ত্র ব্যবহারের করার কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়! -ইউপিআই।
