মি শে ই ল
মিশেইল উইংসহান কোয়ান মূলত একজন আমেরিকান ফিগার স্কেটার। তবে এটুকুতেই তার পরিচয় শেষ নয়। অবশ্যই তার এই খ্যাতির মূলে রয়েছে ফিগার স্কেটিংয়ে তার অসাধারণ সাফল্য। তবে তার পরিচয় অন্য মাত্রা পেয়েছে মিডিয়া ম্যানেজার হিসেবে। তিনি স্কেটিং শিখেছেন যে ক্লাবে, আজ সেই ক্লাবেরই মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করছেন। তার ক্যারিয়ারের এই পর্যায়ে এসে তিনি মনে করেন এই কাজের প্রতি তার একধরনের আগ্রহ তৈরি হয়েছে। তিনি মারিবেল ভিশন ওয়েন নামের একটি কোম্পানির সংগঠক হিসেবেও পরিচিত। তার এই প্রতিষ্ঠানের মূল লক্ষ হলো তারই মতো স্কেটিংয়ে আগ্রহীদের প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা প্রদান করা। শুরু থেকেই তার মনের ভেতর এই প্রতিজ্ঞা কাজ করত যে, এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলা যেখান থেকে সুবিধাবঞ্চিত প্রতিভাবান তরুণ-তরুণীদের সহায়তা প্রদান করা যাবে।
০০০০
জে ম স
তার নাম জেমস লউরেনস, কিন্তু বেশিরভাগ মানুষই তাকে চেনে জিম নামে। তিনি পেশায় একজন ব্যবসায়ী। ব্যবসার দিকটা সেই ছোটকাল থেকে বেশ ভালোই বোঝেন তিনি। তবে মানুষের কাছে শুধু এই ব্যবসা দিয়ে তিনি পরিচিত একজন হয়ে ওঠেননি। পরিচিত হয়েছেন কানাডার অতি পরিচিত এবং বিখ্যাত এক কোম্পানি ‘রিসার্চ ইন মোশন’-এর মিডিয়া ম্যানেজার হিসেবে। কাজ পাগল এই মানুষটি কিন্তু কখনও একটি কাজ নিয়ে যে বসে থাকেননি তার প্রমাণ পাওয়া যায় ‘ট্রিলেটিয়াল’ নামের একটি কোম্পানির সদস্যদের তালিকা দেখলে। কোম্পানিটিতে তার ইনভেস্টমেন্ট মোটামুটি ১.৮ বিলিয়ন ডলারের মতো। ফোর্বস ম্যাগাজিন কানাডার শীর্ষ ২০ জন ধনী ব্যক্তিদের মধ্যে তার নাম ঘোষণা করেন। শুধু তাই নয়, বিশ্বের ৬৯২ জন ধনীর তালিকায় রয়েছেন তিনি।
০০০০
রি ক এ ডি ন
হলিউডি সিনেমার একজন মিডিয়া ম্যানেজারের কাজ করা মোটেও সোজা কথা নয়। অনেক সৃজনশীলতা থাকতে হয় এ কাজ করতে। রিক এডিন এমনই একজন সৃজনশীল মানুষ। শুধু মিডিয়া ম্যানেজারই নয়, তিনি একজন আর্ট ডিরেক্টর হিসেবেও হলিউডি সিনেমাতে ব্যাপক পরিচিত। তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শহরের সান রাফয়েলে জন্মগ্রহণ করেন। তিনি ক্যারিয়ারের শুরু করেন একজন প্রোডাকশন ডিজাইনার হিসেবে। কিন্তু তার ইচ্ছে ছিল একজন সফল উপস্থাপক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে বলা যায় তিনি একজন মিডিয়া ম্যানেজার হিসেবেই সফল হয়েছেন। তবে তিনি এই একটি টাইটেল নিয়েই সন্তুষ্ট থাকতে চাননি। তিনি তার ক্যারিয়ারে আরও কয়েকটি জব টাইটেল যুক্ত করে নিয়েছেন। যেমন ছোটখাটো পার্শ্ব-চরিত্রেও তিনি অভিনয় করছেন।
