বিএনপির সময় বিচার বিভাগ তাদের নিয়ন্ত্রণে ছিল: আইনমন্ত্রী

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ১৯:৪৮

আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপির সময় বিচার বিভাগ তাদের নিয়ন্ত্রণে ছিল । বুধবার  ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা হাসিনা আক্তারের কার্যালয়ে মনোনয়ন জমা দেয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপির সময় বয়স বৃদ্ধি করে প্রধান বিচারপতি ও প্রধান উপদেষ্টা বানানোর চেষ্টা করা হয়েছিল। সেই সময় এখন আর নেই। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। বিচারকরা অত্যান্ত সুচিন্ত রায় দিয়েছেন। আমার মনেহয় সেটাই আইন। সেটাকে মেনে চলা উচিত। সেখানে আওয়ামী লীগ বা কোনো নেতার হস্তক্ষেপের সুযোগ ছিল না।

মনোনয়ন জমাদান কালে মন্ত্রীর সাথে ছিলেন কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী,রাশেদুল কাউছার ভ’ইয়া জীবন,রুহুল আমীন ভুইয়া,কসবা পৌরসভার মেয়র এরান উদ্দিন জুয়েল প্রমুখ।  

ইত্তেফাক/কেআই