ভারতের নয়াদিল্লীস্থ ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরির ইমেরিটাস সায়েন্টিস্ট অধ্যাপক ড. এস কে সরকার গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে তার অফিসে সাক্ষাত্ করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ফলিত পদার্থবিজ্ঞান, ইলেক্ট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহিদা রফিক উপস্থিত ছিলেন।
সাক্ষাত্কালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ভারতের ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরির মধ্যে চলমান শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো গতিশীল করার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে ধন্যবাদ জানান। -প্রেস বিজ্ঞপ্তি
