কালিহাতীতে আওয়ামী লীগের এক কর্মীর হাতে অপর কর্মী খুন

আপডেট : ২৭ অক্টোবর ২০১৩, ২২:৫১
কালিহাতী বল্লা ইউনিয়নের বেহালা বাড়ী গ্রামের মোকছেদ আলীর ছেলে আওয়ামী লীগ কর্মী আবুল কালাম আজাদ (৩০) আওয়ামী লীগের অপর এক কর্মী সুলতান মাহমুদের (৩৬) হাতে খুন হয়েছেন। পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানা গেছে। স্থানীয়সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় আবুল কালামকে বল্লা সড়কে একা পেয়ে সুলতান মাহমুদ মোটর সাইকেল থেকে নেমে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। আবুল কালামের চিত্কারে আশেপাশের লোকজন ছুটে এলে সুলতান পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত আবুল কালামকে রাতেই টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করে। রবিবার সকালে সেখানে মারা যান তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত কালিহাতী থানায় মামলার প্রস্তুতি চলছিল।