সহিংসতা বৃদ্ধিতে জাপানী রাষ্ট্রদূতের গভীর উত্কণ্ঠা

আপডেট : ২৭ অক্টোবর ২০১৩, ২২:৫২
রাজধানী ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন স্থানে অব্যাহতভাবে ক্রমবর্ধমান সহিংসতা ও বিদ্বেষপূর্ণ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাপানী রাষ্ট্রদূত শিরো সাদোশিমা। গতকাল রবিবার এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসাবে আমরা যে কোন ধরনের সংঘাত ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের নিন্দা জানাই। ক্ষমতাসীন ও বিরোধী দল উভয় পক্ষকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহবান জানাই যাতে নাগরিকদের নিরাপত্তার ও সংঘাতমূলক রাজনীতি পরিহারের পথে কোন ক্ষতির কারণ না হয়।