বিয়ার উদ্ধারে আগুনে ঝাঁপ!

আপডেট : ২৭ অক্টোবর ২০১৩, ২২:৫৩
অ্যালকোহলের প্রতি আসক্তি মানুষের জ্ঞানের লোপ ঘটায়। সেই কারণে মানুষ মদ এবং বিয়ারসহ বিভিন্ন অ্যালকোহন জাতীয় দ্রব্য পানের জন্য অনেক ঝুঁকিপূর্ণ কাজ করতে দ্বিধা করে না। কিন্তু তাই বলে বিয়ার উদ্ধার করতে গিয়ে আগুনে ঝাঁপ! যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় এ ঘটনা ঘটেছে। ওয়াল্টার সারপিট নামে এক ব্যক্তির বাড়িতে আগুন লেগেছিল। সন্তান-সন্ততি নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হন তিনি। কিন্তু হঠাত্ করে তার মনে পড়ে গেল। বাসার ভেতরে এক কার্টুন বিয়ার রয়েছে। আর সাথে সাথে দৌঁড়! আগুনের ভেতর দিয়ে তিনি লাফ দিলেন এবং বিয়ারের ওই কার্টুন নিয়ে ফিরে আসেন। সারপিটের পাঁয়ে সমস্যা ছিল। তিনি সামান্য আহত হয়েছেন। বাসিন্দারা তাকে ‘বিয়ার প্রেমিক’ বলে ডাকছেন। সারপিট জানান, আমার ভাগ্য ভাল যে আমি খুব বেশি আহত হইনি। -মেট্টো