লন্ডনে উন্নত চিকিত্সা শেষে গতকাল রবিবার দেশে ফিরেছেন সাবেক উপরাষ্ট্রপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি। গুরুতর অসুস্থ অবস্থায় গত ৬ অক্টোবর তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি প্রফেসর ডা. মনিরুজ্জামানের অধীনে করোনারি কেয়ার ইউনিটে চিকিত্সাধীন ছিলেন।
বুকে ব্যথার পাশাপাশি বাথরুমে যাওয়ার পথে তিনি তার গুলশানের বাসার মেঝেতে পড়ে গেলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন চিকিত্সা গ্রহণ শেষে পরে ব্যারিস্টার মওদুদ উন্নত চিকিত্সার জন্য লন্ডনে যান। লন্ডনে ২ সপ্তাহ চিকিত্সা শেষে গতকাল তিনি দেশে ফেরেন।
