পিবিএস-এ ‘হ্যালোইন ফেস্টিভ্যাল অর ফিয়ার’ উত্সব

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ১৮:৩৫
পিবিএস বুক সুপার স্টোর হিসেবে ইতোমধ্যেই সকলের কাছে সমাদৃত হয়েছে। পিবিএস-এ রয়েছে দেশি বিদেশী বইয়ের এবং ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় সামগ্রী। এ ছাড়াও রয়েছে বিভিন্ন রকমের খেলনা, স্টেশনারিজ, ইলেক্ট্রনিকস ও হ্যান্ডিক্রাফট আইটেম। বিনোদনের মাধ্যমে বই পড়ার আগ্রহ সকলের মাঝে ছড়িয়ে দেওয়াই পিবিএস-এর মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে পিবিএস-এ আরও সংযোজিত হয়েছে থ্রিডি থিয়েটার ও মিউজিক ক্যাফে। শুরু থেকে পিবিএস বাচ্চাদের এবং বড়দের জন্য নানা রকমের অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার পিবিএস আয়োজন করতে যাচ্ছে সাত দিনব্যাপী পাশ্চাত্যের বহুল সমাদৃত হ্যালোউইন উত্সবের আঙ্গিকে ‘হ্যালোউইন ফেস্টিভ্যাল অব ফিয়ার’। এ উত্সব আগামী ১ নভেম্বর থেকে ৮ নভেম্বর, সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। যোগাযোগ :০১৭১০২১৮১৫১।