চৌদ্দগ্রামে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২১:০৭
কুমিল্লার চৌদ্দগ্রামে গত রবিবার রুপা আক্তার (১৪) নামে এক গৃহ পরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ বাংপাই গ্রামের মৃত নুরুল ইসলামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে। নিহত রুপা ভোলার লালমোহনের রহিমপুর গ্রামের জাফর উল্লাহর মেয়ে। পুলিশ জানায়, নুরুল ইসলামের মেয়ে ফাতেমা বেগমের ঢাকাস্থ বাসায় রূপা কাজ করতো। ঈদ উপলক্ষে ফাতেমা বাপের বাড়িতে বেড়াতে আসলে রূপাকে সঙ্গে আনেন। রবিবার রাতে টয়লেটে ওড়না পেছিয়ে ফাতেমার মৃত্যু হয়। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য কুমিল্ল¬া মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।