জীবননগর উপজেলা শহরের আরিফ ফুডে (বেকারি) র্যাব অভিযান চালিয়েছে। রবিবার রাতে র্যাব-৬ ঝিনাইদহের একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আরিফ ফুড হতে ইয়াবা, ফেনসিডিল, গাঁজা, ফুয়েল পেপার, গাঁজা সেবনের উপকরণ ও নগদ অর্থসহ আরিফকে আটক করেছে।
জানা যায়, র্যাব -৬ ঝিনাইদহের কমান্ডিং অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও সহকারী অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল কবীর রাত আনুমানিক ১০টার দিকে জীবননগর শহরে অবস্থিত আব্দুল হান্নানের আরিফ ফুডে অভিযান পরিচালনা করে।
অভিযানে বেকারি হতে ১৭০ পিস ইয়াবা, ৭ বোতল ফেনসিডিল, ১৫০ গ্রাম গাঁজা, ১০ প্যাকেট ফুয়েল পেপার, গাঁজা সেবনের উপকরণ ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় আরিফ ফুডের পরিচালক আরিফকে র্যাব আটক করে।
ইত্তেফাক/আরকেজি
