চট্টগ্রাম সিটি মেয়রের দৃষ্টি আকর্ষণ

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২১:৪১
বন্দর নগরী চট্টগ্রামে আগে সন্ধ্যার পর মশার উত্পাত লক্ষ করা গেলেও এখন দিনে-দুপুরেই মশার কামড় থেকে নিস্তার পাচ্ছে না নগরবাসী। বিভিন্ন সড়ক, অলিগলি, আবাসিক এলাকার ডাস্টবিন, নালা-নর্দমা আর্বজনায় ভরে থাকে। নিয়মিত এগুলো পরিষ্কার না করায় মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। কিন্তু নেই মশক নিধন কার্যক্রম। পত্রিকান্তরে প্রকাশ— নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে ৩-৪ জন করে মোট ১২০ জন কর্মী মশক নিধন কার্যক্রমে নিয়োজিত আছেন। প্রতিটি ওয়ার্ডে সেপ্র মেশিন আছে ৪-৫টি। অথচ এগুলো ব্যবহারের দৃশ্য নগরবাসী কালে-ভদ্রেও দেখে না। যা হোক, জরুরিভিত্তিতে মশার উপদ্রব কমাতে চট্টগ্রাম সিটি মেয়রের দৃষ্টি আর্কষণ করছি। সাহেনা আক্তার হেনা, চট্টগ্রাম