উপজেলার রাজনগর গ্রামের বিনোদ হালদারের পুত্র ভবেশ হালদার (৪৫) গতকাল সোমবার বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছেন। পারিবারিক সূত্র জানায়, বড়শির সুতা বিদ্যুতের তার থেকে ছাড়াতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পারিবারিক সূত্র জানায়, সকালে পেড়িখালী গ্রামের মুক্তি আশ্রমের পাশে ওড়াবুনিয়া নদীতে ভবেশ বড়শি দিয়ে মাছ ধরছিলেন। একপর্যায়ে বড়শির সুতা মুক্তি আশ্রমের বিদ্যুতের তারে জড়িয়ে যায়। সেটি ছাড়াতে গেলেই তিনি বিদ্যুত্পৃষ্ট হয়ে দূরে ছিটকে পড়েন। ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। এলাকার সবচেয়ে ‘আমুদে লোক’ হিসেবে পরিচিত দুই সন্তানের জনক ভবেশ হালদারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
