সোনাইমুড়ি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মানিক লাল ভৌমিককে সোমবার দুপুরে এলাপাতাড়ি দা দিয়ে মাথায় ও শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে গুরুতর জখম করেছে শিবির ক্যাডাররা। কাশীপুর বাজারে নিজ দোকানে অবস্থানকালে কতিপয় শিবির ক্যাডার অতর্কিত মানিকের ওপর হামলা চালায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা এখন আশঙ্কাজনক।
