মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৮ অক্টোবর ২০১৩, ২২:২৪
ডা. মাহবুবুর রহমান সিলেট জেলার বিয়ানীবাজার থানা নিবাসী মেজর (অব.) ডা. মাহবুবুর রহমানের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার বড় ছেলে পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. আওরংজেব মাহবুবের বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৫৯ সালের ১০ অক্টোবর ডা. মাহবুবুর তত্কালীন পাকিস্তান সেনাবাহিনীর মেডিক্যাল কোরে কমিশন লাভ করেন। জ্যোত্স্না রাণী ঘোষ সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ অপূর্ব কৃষ্ণ ঘোষের স্ত্রী জ্যোত্স্না রাণী ঘোষের ৩য় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার ঝিলটুলীর নিজ বাসভবনে ধর্মীয় আলোচনা ও ভোগারতির আয়োজন করা হয়েছে।