ঘাটাইলে সাবেক প্রতিমন্ত্রীসহ ৮ জনের মনোনয়নপত্র দাখিল

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২০:০২

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে টাঙ্গাইল ৩ (ঘাটাইল) আসনে ৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার সকালে সহকারি রিটারনিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদের কাছে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ।

বিকেলে সহকারি রিটারনিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান খান।

মনোনয়নপত্র দাখিলকারি অন্যরা হলেন, মো. আ. রশিদ মিয়া (কৃষক শ্রমিক জনতা লীগ), মো. মাইনুল ইসলাম (বিএনপি), মাওলানা রেজাউল করিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. আবু হানিফ (তরিকত ফেডারেশন), আতাউর রহমান খান বড় ভাই (বিএনএফ), মো. খলিলুর রহমান (জাকের পার্টি)।

ইত্তেফাক/কেআই