অস্ত্র চাঁদাবাজিসহ ৮টি মামলায় নারায়ণগঞ্জ আদালতে হাজিরা দিয়েছেন আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানার আদালতে রবিবার সকালে হাজিরা দেন তিনি। এদিন সাক্ষ্যগ্রহণের নির্ধারিত তারিখ থাকলেও কোনো সাক্ষীই আদালতে আসেননি। আদালত ১৯ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
এর আগে কড়া পুলিশী নিরাপত্তায় গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে আদালতে নিয়ে আসা হয়। হাজিরাশেষে নূর হোসেনকে আবার জেল হাজতে পাঠানো হয়।
