হোমনা পৌর সদরের শ্রীমদ্দি গ্রামের সড়কটি খানা-খন্দকে ভরা। রিকশা, ভ্যান ও অটোরিকশা যাত্রীদের চলাচলে অসুবিধা হচ্ছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় হোমনা পৌরসভা ও আড়াইহাজারের অর্ধ লক্ষাধিক মানুষের দুর্ভোগের সৃষ্টি হয়। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয় শ্রীমদ্দি, লটিয়া ও চরের গাঁ গ্রামের স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের। বৃষ্টির কারণে অনেক সময় অনেক শিক্ষার্থী স্কুল-কলেজ ও মাদ্রাসায় যাওয়া বন্ধ রাখে। অবিলম্বে সড়কটি সংস্কার করে এলাকাবাসী ও শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য কর্তৃপক্ষের কাছে এলাকাবাসী দাবি জানান। পৌর মেয়র মো. হারুন মিয়া জানান, অবিলম্বে এ সমস্যার সমাধান করা হবে।
