জোকস

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ২০:৫১
 চিরপ্রতিদ্বন্দ্বী পোল্যান্ডের সাথে ফুটবল ম্যাচ পড়েছে রাশিয়ানদের। সেবারের আসরে পোল্যান্ড স্পষ্টতই ফেভারিট ছিল এবং সবাই ধরেই নিয়েছিল যে পোল্যান্ড অনায়াসে ম্যাচটা জিতে যাবে। তবে রক্ষণাত্মক ফুটবল ও পাল্টা আক্রমণ দিয়ে ম্যাচটা ড্র করতে সক্ষম হয় রাশিয়ানরা। ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফিরে যাওয়ার সময় রাশিয়ান কোচ তাই খানিকটা গর্ব নিয়েই পোলিশ কোচকে বললেন— :আমাদের ফুটবলারদের খেলা আপনার কেমন লেগেছে? :তলস্তয়ের খেলার মতো। :কিন্তু তলস্তয় তো ফুটবল খেলতেন না! :ঠিক সেই কারণেই কথাটা বললাম।  প্রথম বন্ধু :তা তোর ছোট ভাইটা এখন কী করছে? দ্বিতীয় বন্ধু :কিছুদিন আগে একটা জুয়েলারির দোকান খুলেছিল, তবে এখন জেলে আছে। প্রথম বন্ধু :কী বলিস? জুয়েলারির দোকান খোলার পর জেলে গেল কেন? দ্বিতীয় বন্ধু :কারণ ও দোকানটা খুলেছিল হাতুড়ি দিয়ে দরজা ভেঙে!  মা :মিলি, আস্তে কথা বলো! চিত্কার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলছ কেন? দেখো না তোমার ভাই তোমার চেয়ে বয়সে ছোট হয়েও কেমন চুপচাপ খেলছে? মিলি :এটা আমাদের খেলারই অংশ মা। খেলায় ও আব্বু সেজেছে, যে কি না দেরি করে অফিস থেকে ফিরেছে। আর আমি এখানে তুমি সেজেছি!  ডাক্তার :আপনার ওজন কমাতে হবে। আপনার প্রিয় খাবার কী? রোগী :আলু। ডাক্তার :আলুর বদলে আপেল খান। রোগী :কিন্তু আপেল আর আলু তো সাইজে প্রায় সমানই ডাক্তার সাহেব।