রংপুরে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের দীর্ঘ ২৯ বছরের গুদামে পড়ে থাকা বিভিন্ন প্রকার মালামাল ধ্বংস করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে অফিস প্রাঙ্গণে এসব মালামাল গর্তে ভরে আগুনে পুড়ে ফেলা হয়। রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের বিভাগীয় কর্মকর্তা এইচএম শরিফুল হাসান জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে আসা এসব মালামাল গুদামে দীর্ঘদিন পড়ে থাকার কারণে নষ্ট হয়ে গেছে। মালামালের মধ্যে রয়েছে, শাড়ি, পুরাতন কাপ, মদ, ফেনসিডিল, কীটনাশক, ওষুধ, কসমেটিক্স, ইনজেকশন, সিরিঞ্জ, সিগারেটের ব্যান্ডরোল, চিনি, লবণ, পাউডার দুধ, পাটবীজ, জিরা, এলাচ ও গোল মরিচ।
