বিচিত্র সব বিষয় নিয়ে বিশেষজ্ঞগণ গবেষণা চালিয়ে যাচ্ছেন। এবার সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ধূমপান ছাড়ার সবচেয়ে ভালো দিন হচ্ছে সোমবার। ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত গবেষণা জরিপে দেখা গেছে, যারা ধূমপান ছেড়ে সফল হয়েছেন তাদের বেশিরভাগ সোমবারকে বেছে নিয়েছেন। এছাড়া গবেষকগণ আরও বলছেন, সোমবার মাথা ব্যথা, ফ্লু, স্ট্রোকে আক্রান্ত হবার ঝুঁকিও বেশি। এ ব্যাপারে সান দিয়াগো বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক জন ডব্লিউ আয়ারস সোমবারে ধূমপান ছাড়ার যথার্থতার কোন যথাযথ বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও বায়োলজিক্যাল ব্যাখ্যা রয়েছে। ড: আয়ারস আরও মনে করেন, ধূমপান ছাড়ার প্রতীকী দিন সোমবার ভালো হলেও আসলে মনের সদিচ্ছা বেশি জরুরি। আর ধূমপানের মারাত্মক ক্ষতিকর দিক বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিতে হবে।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
