বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি অসীম সম্পাদক অশোক

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ২২:১০
বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন নির্বাহী পরিষদ নির্বাচনে ডা. অসীম-অশোক বড়ুয়ার নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। মঙ্গলবার একমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক পদে এবারও অশোক বড়ুয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফেডারেশনের অন্য নির্বাচিত কর্মকর্তারা হলেন- নির্বাহী সভাপতি- নেত্রসেন বড়ুয়া, সহ-সভাপতি ড. জিতেন্দ্রলাল বড়ুয়া, বিমান বিহারী চৌধুরী বড়ুয়া, ইঞ্জিনিয়ার জগত্বন্ধু বড়ুয়া, প্রদীপ বড়ুয়া তপন, রিপন কান্তি বড়ুয়া, কিশোর কুমার বড়ুয়া ও মিহির কান্তি বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, শাক্য বড়ুয়া ও রূপম বড়ুয়া, অর্থ সম্পাদক সৌমেন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক শরন বিকাশ বড়ুয়া, প্রচার সম্পাদক সুমন কান্তি বড়ুয়া, অর্থ সম্পাদক সৌমেন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক শরন বিকাশ বড়ুয়া, প্রচার সম্পাদক সুমন কান্তি বড়ুয়া, আইন বিষয় সম্পাদক অ্যাডভোকেট পিযূষ কান্তি বড়ুয়া, ধর্ম বিষয় সম্পাদক স্বপন কান্তি বড়ুয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ডালিম কুমার বড়ুয়া, দপ্তর সম্পাদক প্রকৌশলী মিহির বড়ুয়া, নির্বাহী সদস্য ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।—প্রেস বিজ্ঞপ্তি