সৌদি আরবের মহামান্য বাদশাহ সমীপে

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ২২:১৫
পাঁচ বছরের মধ্যে দ্বিতীয়বার কাউকে হজ করতে না দেওয়ার সিদ্ধান্তটি প্রশংসাযোগ্য এবং এর সুফল এবারের হজের সময় দেখা গিয়েছে। কাবাঘরের চত্বর মাতাফে চারদিকে গোল করে ইস্পাতের কাঠামোর ওপর ঢালাই করে দামি টাইলস্ বসিয়ে হুইল চেয়ারে তাওয়াফের জন্য অস্থায়ী দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণের ফলে কাবাশরিফকে খাঁচায় বন্দী করা হয়েছে বলে অনেকে মনে করছেন। এ অবস্থায় বর্তমানে মাতাফের চারদিকে অসংখ্য সাদা গম্বুজওয়ালা একতলা যে মূল মাসজিদুল হারাম বিদ্যমান, এর পরিকাঠামো ঠিক রেখে শুধুমাত্র এর গম্বুজওয়ালা ছাদটি ভেঙে লেভেল ঢালাই করে মাতাফের দিকে রেলিং দিয়ে এটিকে স্থায়ীভাবে হুইল চেয়ারে বয়োবৃদ্ধ নারী-পুরুষের জন্য তাওয়াফের স্থান করা যেতে পারে। এটি নির্মিত হয়ে গেলে মাতাফ থেকে ইস্পাতের অস্থায়ী ওয়াকওয়ে সরিয়ে নিয়ে কাবাকে আগের রূপে ফিরিয়ে আনা সম্ভব। বিষয়টি বিবেচনার জন্য সৌদিআরবের মহামান্য বাদশাহ সমীপে বিনীত আবেদন জানাচ্ছি। মো. হাবীবুর রহমান, ৫৩/২ শুক্রাবাদ, ঢাকা ১২০৭