হাজেরা বেগম
ঝালকাঠির রাজাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজের চাচী হাজেরা বেগম (৭৫) গতকাল পূর্ব রাজাপুরে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
শাহানা খানম
নীলফামারীর নীলসাগর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আহসান হাবিব লেলিনের সহধর্মিণী ও একই প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান শাহানা খানম (৩৭) অগ্নিদগ্ধ হয়ে চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার সিঙ্গাপুরের এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ...রাজেউন)। তিনি স্বামী ও ২ মেয়ে রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।
আব্দুল কাদির
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলার রামগোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির (৫৫) হূদরোগে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপি, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।
এসআর মো. আ. হাই
বরিশালের বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের বড় বোনের ভাসুর সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এসআর মো. আ. হাই (৭৮) গতকাল রাজধানীর যাত্রাবাড়ীর নিজ বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
স্বপ্না নন্দী
জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক তাপস কুমার নন্দীর মা স্বপ্না নন্দী (৬৩) গত শনিবার হূদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের এক হাসপাতালে পরলোকগমন করেন। তিনি স্বামী, ৩ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন।
ভূপতি রঞ্জন চৌধুরী নান্টু
মুক্তিযোদ্ধা, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও চন্দ্রগঞ্জ ইউপি সাবেক চেয়ারম্যান ভূপতি রঞ্জন চৌধুরী নান্টু (৬৮) গত রবিবার ভারতের এক হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে পরোলোকগমণ করেন। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
