স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কমিউনিটি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের বারিট পাইপ সেচ প্রকল্প সুনামগঞ্জের ভাটি অঞ্চলের কৃষকের ভাগ্য বদলে দিচ্ছে। পতিত জমিতে এখন তিনটি ফসল ফলাচ্ছে। দিরাই উপজেলা কমিউনিটি ভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প সূত্রে জানা যায়, নদীর তীরবর্তী পতিত জমিতে চাষের আওতায় এনে একাধিক ফসল ফলানে বারিট পাইপ সেচ প্রকল্পের মূল উদ্দেশ্য। দিরাই উপজেলা কমিউনিটি ভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আঃ মোছাব্বির জানান, একেকটি বারিট পাইপ সেচ প্রকল্পের আওতায় ৫ হেক্টর জমি রয়েছে, একটি বারিট পা্ইপ সেচ প্রকল্প তৈরিতে ব্যয় হয় মোট ২১ লক্ষ টাকা, দিরাইয়ে মোট তিনটি বারিট পাইপ সেচ প্রকল্পে ব্যয় হয়েছে ৬০ লক্ষ টাকা। সুনামগঞ্জ জেলায় ৬টি বারিট সেচ পাইপ প্রকল্পে মোট ব্যয় এক কোটি ২৬ লক্ষ টাকা।
রাজানগর বারিট পাইপ প্রকল্পের সুবিধাভোগী কৃষক আজাদ মিয়া জানান, বারিট পাইপ সেচ প্রকল্পের বদৌলতে তাদের পতিত জমিতে এখন ৩ ফসল হচ্ছে। কদমতলী সেচ প্রকল্পের সুবিধাভোগী কৃষক আকিকুর রহমান মধু মিয়া জানান, তারাও এখন পতিত জমিতে ৩ ফসল ফলাচ্ছেন।
