মানুষ সবসময় তার প্রশংসা পছন্দ করে। বিশেষ করে নিজেকে ‘সুন্দর’ বললে কে না খুশি হয়! কিন্তু পৃথিবীতে এমন কেউ একজন আছেন যিনি কুিসত খেতাব পেয়েই খুশি। আর জিম্বাবুইয়ে এমন এক ব্যক্তিকেই খুঁজে পাওয়া গেল যিনি এই খেতাব পাওয়ায় মহাখুশি!
নাম তার উইলিয়াম মাসভিনহু। পর পর দুইবার তিনি ‘মিস্টার আগলি’ খেতাব জিতেছেন। বাইরের সৌন্দর্যের বিবেচনায় তিনি কুিসত খেতাব পেয়েছেন। তবে তাই বলে মন কিন্তু তার কুিসত নয়। উইলিয়ামের মতে, এই খেতাব বরং আমাকে অনেক ঝামেলা থেকে মুক্তি দিয়েছে। তার মতে, ‘মিস্টার হ্যান্ডসাম’ খেতাব যারা পেয়েছেন তাদেরকে অনেক সাজসজ্জা মেনে বাইরে বের হতে হবে। কিন্তু আমার ক্ষেত্রে এ ধরনের বাধ্যবাধকতা আর থাকলো না। কোনো ঝামেলা পোহাতে হবে না আমার পরিবারকেও। তিনি আরো বলেন, কুিসত এবং সৌন্দর্য লুকায়িত মনের ভেতর। বাইরে থেকে এর বিচার করা যায় না।-ডেইলি মেইল
