মাথায় দশ ইঞ্চি ছুরি ঢুকিয়ে বাজি ধরা!

আপডেট : ৩০ অক্টোবর ২০১৩, ২২:৫৬
বন্ধুদের সঙ্গে অনেকেই অনেক কিছু নিয়ে বাজি ধরে। কিন্তু তাই বলে নিজের জীবন মৃত্যুর দিকে নিয়ে যায় কেউ। চীনের এক নাগরিক বন্ধুদের সঙ্গে বাজি ধরেন মাথার খুলিতে দশ ইঞ্চি ছুরি নিয়ে চলাফেরা করা। ঠিক তাই করলেন তিনি। হো লাং নামের এই ব্যক্তিটি মাথায় ছুরি ঢুকিয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করেন। এমনকি তিনি হাসাপাতালেও গেলেন। কিন্তু অভ্যর্থনা কক্ষে গিয়ে বললেন, হাসপাতালে ডাক্তার আছেন? আমাকে একটু চিকিত্সা নিতে হবে। অভ্যর্থনা কক্ষের কর্মকর্তারা বুঝতেই পারেননি তার মাথার পেছনে একটি দশ ইঞ্চি ছুরি বিদ্ধ করা আছে। তারা ডাক্তারের নাম দিলেন এবং যেতে বললেন। আর হো লাং স্বাভাবিকভাবেই হেঁটে গেলেন। হাসপাতালে যারা এই দৃশ্য দেখছিলেন তারা ভীত হলেও তার ভাবটা এমন যে তার কিছুই হয়নি। ডাক্তার এক্সরে করেন এবং দেখেন তার মাথার খুলি ভেতর ছুরি বিদ্ধ হয়েছে। হায়রে বাজি! -মিরর নিউজ