নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ৩১ অক্টোবর ২০১৩, ২২:৫৭
জেলার জননন্দিত পৌর মেয়র শহীদ লোকমান হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে জনবন্ধু লোকমান হোসেন ফাউন্ডেশন ৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে আজ সকাল ৯টায় সমাধিসৌধ উদ্বোধন, সমাধি সৌধে সকলস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন, দুপুর সাড়ে ১২টায় পৌর বাস টার্মিনালে গণভোজ। ২ নভেম্বর সকাল ১০টায় পৌরসভা সংলগ্ন স্বাধীনতা চত্বর থেকে শোক র্যালি, বিকাল ৩টায় পৌরসভা মিলনায়তনে শিশু কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ৩ নভেম্বর সকাল ১০টায় নরসিংদী পৌরসভা মিলনায়তনে চিত্র প্রদর্শনী উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ চিত্র প্রদর্শনী ৬ নভেম্বর পর্যন্ত চলবে। এছাড়া ৬ নভেম্বর বিকাল ৩ টায় পৌরসভা মিলনাতয়নে জনবন্ধু সম্মাননা, চিরঞ্জীব লোকমান গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।