আমাদের দেশে সে অর্থে একেবারেই পরিচিত না হলেও বিশ্বের অনেক দেশেই ভীষণ মজার একটি উত্সবের নাম হ্যালোইন। আর হ্যালোইনের নানা রকম আয়োজনের মধ্যে খুব প্রচলিত একটি হলো কুমড়াকে বিশেষভাবে কেটে বা পাম্পকিন কার্ভিংয়ের মাধ্যমে জ্যাক-ও-ল্যান্টার্ন তৈরি করা। যেমনটি করা হয়েছিল গত সপ্তাহের সোমবার কানাডার ক্যালগেরিতেও। তবে অন্য সবার চাইতে ক্যালগেরির আয়োজনের এই ভিন্নতা হলো, এ অঞ্চলের শতাধিক প্রাথমিক স্কুলের শিক্ষার্থী, হকি টিমের খেলোয়াড় ও গার্লস গাইডদের সহায়তায় কার্ভড পাম্পকনের সবচেয়ে বড় সারি তৈরির গিনেজ রেকর্ডটি স্থাপিত হয়। আর এতে সবমিলিয়ে স্থান পায় ১৩০১টি বিশেষ ভাবে কাটা কুমড়া বা কার্ভড পাম্পকিন।
