রাজারহাটে বিদেশগামীদের সভা

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ১৯:২০
রাজারহাট ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে গতকাল উপজেলা বিডিপি অফিসে ২৫ জন সম্ভাব্য বিদেশগামী অভিবাসী শ্রমিকদের নিয়ে একদিনের প্রি-ডিসিশন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উক্ত ওরিয়েন্টেশনে বিদেশ গমনে করণীয় সম্পর্কে আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন- রংপুর সেন্টারের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আনোয়ার হোসেন, সাংবাদিক এনামুল হক, মাহফুজার রহমান মনু, যোগাযোগ কর্মী মোঃ শফিকুর রহমান প্রমুখ। উল্লেখ্য, ব্র্যাক ২০০৭ ইং থেকে এ বিষয়ে কাজ করে আসছে।