মাত্র ৫০ জন ছাত্র-ছাত্রী নিয়ে শুরু করা ঈস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এখন ঠাঁই নেই অবস্থা। এত অল্প সময়ে এটি সম্ভব হয়েছে সেরা শিক্ষকদের তত্ত্বাবধানে উপযুক্ত পরিবেশ আর সুযোগসুবিধায় হাতে কলমের যুগপত্ শিক্ষা নিশ্চিত করার কারণে। বলতে গেলে শুরু থেকেই তারা স্থায়ী ক্যাম্পাসের জন্য তুরাগ থানার অন্তর্গত ধৌর মৌজায় বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার নীতিমালা অনুযায়ী নির্দেশিত আড়াই একরের স্থলে ৫ একর জমি ক্রয় করে এবং অত্যন্ত দ্রুততার সাথে নির্মাণ করে ৬ তলাবিশিষ্ট কলেজ ও ৫ তলা হাসপাতাল ভবন। এই প্রতিষ্ঠান থেকে এরই মধ্যে ৫টি ব্যাচ ডাক্তার হয়ে বেরিয়েছে এবং অধ্যয়নরত আছেন, আরও ৫৮২ জন ভবিষ্যত্ ডাক্তার। এদের রয়েছে প্রচুর বিদেশি শিক্ষার্থী। যারা বেশির ভাগই এসেছে নেপাল, কাশ্মির, শ্রীলঙ্কা, মালদ্বীপ, কাতার ও পর্তুগাল থেকে। একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় রয়েছে অসংখ্য বই, জার্নাল এবং ইন্টারনেট সম্বলিত সুবিশাল লাইব্রেরি। এদের শ্রেণিকক্ষে ব্যবহার করা হয় অত্যাধুনিক প্রজেক্টর ও মাল্টিমিডিয়ার মতো আধুনিক সব শিক্ষা উপকরণ। ডিসসেকশন রুমে একসাথে ১২০ জন ছাত্র-ছাত্রী নির্বিঘ্নে তাদের ব্যবহারিক ক্লাস করতে পারে এবং আছে বৃহত্ পরিসরের ৬টি ল্যাব, যেখানে একসঙ্গে অন্তত ৩৫ জন শিক্ষার্থী কাজ করতে পারে। আছে মাল্টিমিডিয়া ও অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ৫টি লেকচার গ্যালারি। বিশেষ করে প্র্যাকটিসের জন্য এখানে ডেডবডির স্থলে ডামি ব্যবহার হয় না, আছে ৫-৬ টি ডেডবডি এবং প্রতি ৩-৪ জনের জন্য একটি মাইক্রোস্কোপ। এখানে ৫৮২ জন শিক্ষার্থীর জন্য রয়েছেন ১৩৫ জন শিক্ষক। এককথায় বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী মেডিকেল শিক্ষার প্রতিটি বিষয়ে রয়েছে পর্যাপ্ত ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী অর্থাত্ অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক এবং রেজিস্ট্রার। হাসপাতালের পশ্চিম পাশে রয়েছে নিজস্ব পেট্রল পাম্প ও পরিবহন পুল। যার অধীনে রাত দিন ২৪ ঘণ্টা ছুটছে অ্যাম্বুলেন্স এবং ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবহন। এখানকার সিএমই (কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশন) প্রোগ্রামে বছরে অন্তত ৩-৪ বার আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিদেশি বক্তাদেরকে আমন্ত্রণ জানানো হয়। সম্প্রতি এসেছিলেন মালয়েশিয়া, ফিলিপাইন ও জাপান থেকে। প্রতিষ্ঠানটি সম্পর্কে আরও জানতে যোগাযোগ করতে পারেন এই নম্বরে :০১৭১৬৫৭৭৩৭৭ ও ০১৭১১৪০১২৩০। উল্লেখ্য, ২০০৩-০৪ শিক্ষাবর্ষ থেকে দক্ষ চিকিত্সক তৈরির লক্ষ্যে বিশিষ্ট সার্জন ডা. মো. মোয়াজ্জেম হোসেন একই ক্যাম্পাসে প্রতিষ্ঠা করেন ঈস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, আপডেট ডেন্টাল কলেজ ও ঈস্ট ওয়েস্ট নার্সিং ইনস্টিটিউট।
