মোহাম্মদপুরের লালমাটিয়ায় ট্রাক চাপায় একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল ররিবার রাত সাড়ে ১২ টার দিকে এঘটনা ঘটে। তাত্ক্ষনিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালমাটিয়ার আড়ং এর সামনের মোড়ে একটি মোটর সাইকেল দ্রুত পার হচ্ছিল। একই সময় আসাদ গেট এলাকা থেকে একটি ট্রাক দ্রুত এসে ওই মোড়টি পার হবার চেস্টা করে। তখন মোটরসাইকেলটি ট্রাকের ধাক্কায় রাস্তায় পড়ে যায় এবং ট্রাকটি মোটরসাইকেলের উপর ওঠে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হন। তখন আশপাশের লোকজন ধাওয়া করলে চালক ট্রাক ফেলে পালিয়ে যায়। এদিকে খবর পেয়ে মোহাম্মদুপর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে।
