ভবিষ্যত্

অন্যরকম পেশার হাতছানি

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ১৯:২৯
পুরো দুনিয়াজুড়ে চাকরির বাজারে যে কয়টি পেশার চমত্কার চাহিদা রয়েছে তার মধ্যে অ্যায়ারক্রাফট ম্যানেজমেন্ট অন্যতম। শিক্ষার্থী যেকোনো বিভাগ হতে পাস করে অ্যায়ারক্রাফট ম্যানেজমেন্ট কোর্স সম্পন্ন করতে পারে এবং বিশ্বের যেকোনো দেশে ক্রেডিট ট্রান্সফারসহ চাকরি করার সুযোগ পায়। যারা অ্যায়ারক্রাফট খাতের জটিল বিষয়ের সমাধান করতে সক্ষম এবং এই শিল্প খাতে প্রয়োজনীয় প্রচেষ্টার মাধমে নিজেদের ক্যারিয়ার গড়তে চায় তারা বিষয়টি পড়তে পারে। অ্যায়ারক্রাফট ম্যানেজমেন্ট এক্ষেত্রে পুরোপুরি সহায়ক একটি কোর্স। শিক্ষার্থীরা বিভিন্ন মডিউলে এই কোর্সটি সম্পন্ন করতে পারে। এর মধ্যে অন্যতম হচ্ছে এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ ও অ্যায়ারলাইন্স এবং অ্যায়ারপোর্ট যেখানে হেলথ, সেফটি অ্যান্ড সিকিউরিটি ইন অ্যায়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ, মিটিং কাস্টমার নিডস ইন অ্যায়ারক্রাফট ইন্ডাস্ট্রিজ, অ্যায়ার ট্রাভেল, অ্যায়ারক্রাফট অপারেশনস, অ্যায়ারপোর্ট র্যাম্প হ্যান্ডলিং প্রভৃতি। ইংলিশ মিডিয়াম শিক্ষা বোর্ড বিটেক এডেলের অধীনে চার বছরে কোর্সটি করতে পারে। এক্ষেত্রে ১৮ মাস পর পায় আন্তর্জাতিক ধারার সার্টিফিকেট লেভেল থ্রি বা এনডি। এর পর আঠারো মাসের লেভেল ফাইভ বা এইচএনডি। এরপর ফাইনাল ইয়ার বা চতুর্থ বছর পায় টপ আপ বিবিএ বা বিএসসি। এর পর শুধু বাংলাদেশই নয় পুরো বিশ্বজুড়ে অ্যাভিয়েশন খাতে ক্যারিয়ার গড়তে তার ভাগ্যের দুয়ার খুলে যায়। অবশ্য এখন লেভেল-৬ এখন ক্যাটেক থেকে সম্পন্ন করা যায়। অ্যায়ারক্রাফট ম্যানেজমেন্ট কোয়ালিফাইড শিক্ষার্থীরা ইংল্যান্ড, আমেরিকা, কানাডা প্রভৃতি দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হতে পরে। এ ছাড়া এই কোর্সে বিশ্বের ১৭৩টি দেশে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে। বিবিএ ইন অ্যায়ারক্রাফট ম্যানেজমেন্ট কোর্সটি এদেশে ক্যাটেক চালু করেছে যেখান থেকে এটি সম্পন্ন করে বাংলাদেশসহ পুরো বিশ্বজুড়ে অ্যায়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং খাতে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। কলেজটির প্রধান ক্যাম্পাস সেক্টর-১১, রোড-২, বাড়ি-১৪, উত্তরা, ফোন :০১৯২৬৩০২৯৪০। এই খাতে চাকরির শুরুতেই ৭০/৮০ হাজার টাকা বেতন পাওয়া যায় যা কয়েক বছরে বেড়ে কয়েক লাখ টাকা হয়ে যায়। মাত্র এসএসসি-এইচএসসি বা ‘এ’-‘ও’ লেভেল সম্পন্নকারীরা এই কোর্সটি শুরু করতে পারবে।