লক্ষ্য

স্বপ্ন যখন মেরিন ইঞ্জিনিয়ার

আপডেট : ০১ নভেম্বর ২০১৩, ১৯:২৯
মেরিন সেক্টরে অর্থাত্ নীল জলে ভেসে বেড়ানো রোমাঞ্চকর মেরিন ইঞ্জিনিয়ারিং পেশায় ক্যারিয়ার গড়তে তরুণদের মেরিটাইম সেক্টরে স্বাগতম জানাচ্ছে বাংলাদেশের বেসরকারি প্রথম মেরিন একাডেমি শাহ মেরিন অ্যান্ড বিজনেস ইনস্টিটিউট। জাহাজের চিফ ইঞ্জিনিয়ার হয়ে দেশ-দেশান্তরের বড় বড় বন্দর ঘুরে বেড়ানোর অনন্য সুযোগ রয়েছে এই পেশায়। আর যেহেতু মেরিন ইঞ্জিনিয়ার বিশ্বের সব থেকে দামি চাকরি সেহেতু উচ্চ বেতন হওয়াটাই স্বাভাবিক। তাই এই পেশায় বাংলাদেশের তরুণদের উদ্বুদ্ধ করতে মেরিন ইঞ্জিনিয়ার শাহ মমিনুল ইসলাম চৌধুরী প্রতিষ্ঠা করেছেন ব্রিটিশ-বাংলাদেশের যৌথ প্রচেষ্টায় প্রথম বেসরকারি মেরিন একাডেমি। বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, ব্রিটিশ-বাংলাদেশ যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শাহ্ মেরিন অ্যান্ড বিজনেস ইনস্টিটিউট ২ বছর মেয়াদি মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করছে। শুধুমাত্র বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জিপিএ ৩.৫ অর্জনকারীরাই এই কোর্সে ভর্তি হতে পারবে। এই ২ বছর মেয়াদি কোর্সের প্রথম এক বছর এদেশে এবং দ্বিতীয় বছর সাউথ টাইনসাইড কলেজ ইংল্যান্ডে সম্পন্ন করতে হবে। পড়াশোনা শেষে সার্টিফিকেট প্রদান করবে ইংল্যান্ডের সাউথ টাইনসাইড কলেজ। যা একজন মার্চেন্ট মেরিনারের আন্তর্জাতিক জাহাজে চাকরির সুযোগ করে দেবে। আমাদের দেশের একজন মেরিনার ব্রিটিশ সার্টিফিকেট পেতে পারে শুধুমাত্র শাহ মেরিন বিজনেস ইনস্টিটিউট থেকে পড়াশোনা করে। এ নিয়ে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন :শাহ্ মেরিন অ্যান্ড বিজনেস ইনস্টিটিউট, আদর্শ ছায়া নীড় হাউজিং সোসাইটি, বাড়ি-১, রিং রোড, শ্যামলী, ঢাকা। ফোন :০১৯২৬৬৯৮৫৫৭, ,০২৯১২৫৫৯২। আমাদের দেশের প্রেক্ষাপটে যেখানে সাধারণ পড়াশোনা শেষে চাকরির নিশ্চয়তা নেই, সেখানে মেরিন ইঞ্জিনিয়ারিং পেশাতে রয়েছে শতভাগ নিশ্চয়তা। যা একজন মেরিনারকে গড়ে দিবে আগামী সুন্দর স্বপ্নীল ভবিষ্যত্। যার ধারাবাহিকতায় শাহ্ মেরিনের প্রথম ব্যাচের ক্যাডেটরা ইংল্যান্ড থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরে সিডিসি নিয়ে দেশ-বিদেশে বিভিন্ন জাহাজ কোম্পানিতে চাকরির প্রস্তুতি সম্পন্ন করছে। তাই মেরিন সেক্টরে মেরিনার তৈরির ক্ষেত্রে শাহ্ মেরিনের বিশেষ অবদান রাখার পরিপ্রেক্ষিতে এ বছর চালু করছে আরেকটি নতুন বিষয় বিজনেস ম্যানেজমেন্ট। ২ বছর মেয়াদি এইচএনডি ইন বিজনেজ ম্যানেজমেন্টে যেকোনো বিভাগের ছাত্র-ছাত্রীরা ভর্তি হতে পারবে।