বিইউবিটিতে ক্যারিয়ার প্ল্যানিং সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বাণিজ্যিক অনুষদ আয়োজিত ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট শীর্ষক এক সেমিনার ৬ অক্টোবর রূপনগর নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাণিজ্যিক অনুষদের ডিন প্রফেসর ড. একে শামসুদ্দোহা। এরপর প্রধান অতিথির বক্তব্যে বি উই বি টি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিকি। তিনি ছাত্র-ছাত্রীদের লেখাপড়া শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নিজের ক্যারিয়ার গঠনে ভূমিকা করার ব্যাপারে ক্যারিয়ার প্ল্যানিং এবং ডেভলপারের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং এ ব্যাপারে দেশ-বিদেশে উচ্চশিক্ষাসহ ভালো চাকরি নিয়ে ক্যারিয়ার গড়ার ভূমিকা নিয়ে আহব্বান জানান। উক্ত সেমিনারে নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক অব ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্সের উপদেষ্টা সুফি ফারুক ইবনে আবু বকর। সভাপতিত্ব করেন বি ইউ বি টির ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) মো. সামছুল হুদা এফসিএস।
স্টুডেন্ট পার্লামেন্ট প্রতিযোগিতায় ডিআইইউ চ্যাম্পিয়ন
‘যুক্তির আরশিতে বিম্বিত হোক আগামীর সংসদ’ এই স্লোগানের দেশের স্বনামধন্য ২৪টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতা বিএসবি-ক্যামব্রিয়ান স্টুডেন্ট পার্লামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এতে রানার আপ, তৃতীয় ও চতুর্থ স্থান হওয়ার গৌরব অর্জন করেন যথাক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও প্রাইম ইউনিভার্সিটি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যান্য ২০টি বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ, সিটি ইউনিভার্সিটি, আশা ইউনিভার্সিটি বাংলাদেশ, আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সটি বাংলাদেশ, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস, বাংলাদেশ ইউনিভার্সিট অব প্রফেশনালস, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রাম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। গ্র্যান্ড ফাইনাল প্রতিযোগিতাটি গত ১ নভেম্বর ১১টা ০৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হয়।
